Wednesday, November 29, 2023
যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে আরও ৩০ ফিলিস্তিনি ও ১০ ইসরায়েলি মুক্ত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠ দিন ছিল গতকাল বুধবার। এদিন রাতে আরও ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছেড়ে দিয়েছে ১০ ইসরায়েলি জিম্মিকে।
দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় বিবদমান দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি।
চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বুধবার। তবে এর আগেই কাতার ও মিসরের মধ্যস্থতায় মেয়াদ আরও বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। তবে এর অগ্রগতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।এ পরিস্থিতিতে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কয়েকটি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্ত হওয়া ৩০ ফিলিস্তিনির মধ্যে ১৪ নারী, অন্য ১৬ জন অপ্রাপ্তবয়স্ক।
অন্যদিকে হামাসের পক্ষ থেকে মুক্ত করে দেওয়া ১০ জন ইসরায়েলে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৫ নারী, ৩ শিশু ও ১৮ বছরের ১ তরুণ রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
যুদ্ধবিরতির প্রথম ৪ দিনে ১৫০ ফিলিস্তিনি বন্দী মুক্ত, গ্রেপ্তার ১৩৩
Tuesday, November 28, 2023
জনগণের রক্ত ঝরিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে চায়: রিজভী
জনগণের রক্ত ঝরিয়ে, লাশের ওপর দিয়ে হলেও সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে আরও বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় না।
রিজভী আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এ সময় তিনি আগামীকাল বুধবারের অবরোধ এবং আগামী বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি সফল করতে দেশের মানুষ ও দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি (শেখ হাসিনা) এমন একটি পরিবেশ সৃষ্টি করেছেন যে সবকিছু তাঁর অনুকূলে চাই। যাতে তাঁর অবৈধ ক্ষমতাকে ধরে রাখা যায়। সেই চেষ্টা, সেই চক্রান্ত তিনি ক্রমাগত করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এতে দেশের জনগণ কী ভাবল, দেশের নাগরিক সমাজ, সুশীল সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায়, গণতন্ত্রকামী দেশ ও দেশের বাইরের মানুষ কী ভাবছে—এর তিনি কোনো তোয়াক্কা করেন না। তিনি বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে যেমন বিভিন্ন মাত্রায় দমন-পীড়ন করা হয়েছিল, এবারও নানা ফন্দি-ফিকির আর জালিয়াতি দেখতে পাচ্ছি।’
সরকার জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে প্রতারণার চেষ্টা করছে অভিযোগ করে রিজভী বলেন, জাতীয় পরিচয়পত্রের তথ্য নিজের কাছে রেখে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর নামে মনোনয়ন ফরম কেনাচ্ছে। কিন্তু তাঁরা (যাঁদের নামে ফরম কেনা হয়েছে) এটা জানেনই না। তিনি এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নামে মনোনয়ন ফরম কেনার প্রসঙ্গ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, আজ বিকেল থেকে আগের ২৪ ঘণ্টায় বিএনপির ৩৩৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এই সময়ে ৯টি মামলায় ১ হাজার ১৩৫ জনকে আসামি করা হয়েছে।
আগামীকাল বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল কর্মসূচির পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, এই সরকারের অধীনে এ রকম দুঃশাসন, দুঃসময়, দুর্দিন অতিক্রম করতে হবে। তাই এই স্বৈরশাসককে পরাজিত করতে হবে। সরকারকে পদত্যাগ করাতে জনগণের শক্তিকে রাজপথে নামিয়ে আনতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের জামিন শুনানি কবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার হন ২ নভেম্বর। পরদিন ঢাকার সিএমএম আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে ছয় দিনের রিমান্ডে দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আমীর খসরুর জামিন আবেদন করা হয়েছে ৮ নভেম্বর। আইনজীবী সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর জামিন শুনানি হতে পারে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আমীর খসরুর মতো বিএনপির কেন্দ্রীয় নেতাদের জামিন আবেদন নাকচ হওয়ার পর তাঁরা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যাচ্ছেন। সেখানে জামিন শুনানির দিন পড়ছে কয়েক সপ্তাহ পর।
অবশ্য একটি মামলায় জামিন পেলেই বিএনপি নেতাদের মুক্তি নিশ্চিত নয়। কারণ, একেকজন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ চাইলে অন্য মামলায় তাঁদের গ্রেপ্তার দেখাতে পারবে। বিএনপির ১০ জন কেন্দ্রীয় নেতার আইনজীবীরা জানিয়েছেন, নেতাদের আরও মামলায় গ্রেপ্তার দেখানো শুরু হয়েছে।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের কাছ থেকে ন্যায়বিচার না পেলে বিএনপির মহাসচিবসহ অন্যদের কারাগারে থাকতে হবে, এটাই বাস্তবতা।
ঢাকায় গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, তিন ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী ও শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ, বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন স্বপন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ অনেকে। অনেকেই আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সূত্রের খবর ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সাড়ে ৯ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ৩ হাজারের বেশি নেতা-কর্মী। আইনজীবীরা বলছেন, তাঁদেরও জামিন শুনানিতে সময় লাগছে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, কোনো ব্যক্তি মহানগর দায়রা জজ আদালতে গেলে জামিন আবেদনের শুনানির জন্য সাধারণত এক সপ্তাহের মতো সময় পরদিন ধার্য হতো। এখন দেরি হওয়ার ক্ষেত্রে দুটি কারণ আছে বলে মনে করেন তাপস কুমার পাল। একটি হলো ডিসেম্বরে নিয়মিত বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। সে সময় জামিন বিষয়ে আট কার্যদিবস শুনানি নেবেন আদালত। এ কারণে জামিন শুনানির দিন পেতে সময় একটু বেশি লাগছে। দ্বিতীয় কারণটি হলো এখন মামলার চাপ বেশি।
ফৌজদারি বিচারব্যবস্থায় বিচারিক আদালতের দুটি ধাপের একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এবং অন্যটি দায়রা জজ আদালত। ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি দায়রা জজ আদালতে আবেদন করতে পারেন। আর দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা যায়।
বিএনপির কেন্দ্রীয় ১০ নেতাকে গ্রেপ্তারের পর যেদিন সিএমএম আদালতে তোলা হয়, সেদিনই জামিন আবেদন করেন তাঁদের আইনজীবীরা। কেউই জামিন পাননি। মহানগর দায়রা জজ আদালতে শুনানি হয়েছে শুধু মির্জা ফখরুলের জামিন আবেদনের।
মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয় ২৯ অক্টোবর। ওই দিন আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২ নভেম্বর জজ আদালতে তাঁর জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদন শুনানির দিন ঠিক করেন ২০ নভেম্বর।
অবশ্য সেদিন পিপি অসুস্থ থাকায় শুনানি হয়নি। দুদিন পর ২২ নভেম্বর শুনানি হয়। তবে মির্জা ফখরুল সেদিন জামিন পাননি। তাঁর মতো দলের অনেক নেতা–কর্মীও জামিন পাননি।
মির্জা ফখরুলের জামিন আবেদনে আদালতের কাছে লিখিতভাবে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তাঁর হৃদ্যন্ত্রে চারটি ‘ব্লক’ আছে। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, বিএনপি মহাসচিব সব সময় আদালতের প্রতি শ্রদ্ধাশীল। জামিনে থাকা অবস্থায় তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন। গ্রেপ্তারের ২৯ দিন পার হলেও তিনি বিচারিক আদালত থেকে জামিন পাননি। জামিন নাকচ আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর হাইকোর্টে জামিন আবেদন করা হবে।
জামিন শুনানি কবে
বিএনপি নেতাদের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার হন ৩১ অক্টোবর। পরদিন সিএমএম আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদন করা হয়েছে। ২৯ নভেম্বর শুনানি হওয়ার কথা।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গ্রেপ্তার হন ৩১ অক্টোবর। সেদিন সিএমএম আদালতে তাঁর জামিন আবেদন নাকচ হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদন করা হয় ৭ নভেম্বর। শুনানি হওয়ার কথা রয়েছে ২৯ নভেম্বর।
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ৪ নভেম্বর গ্রেপ্তার হন। পরদিন তাঁকে সিএমএম আদালতে তোলা হলে জামিন আবেদন নাকচ হয়। আইনজীবীরা জানান, ৭ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলতাফ হোসেন অসুস্থ। তাঁর বয়স ৮০ বছরের ওপরে। মহানগর দায়রা আদালতে ২৯ নভেম্বর তাঁর জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হন ২ নভেম্বর। পরদিন সিএমএম আদালতে তাঁর জামিন আবেদন নাকচ হয়। ৮ নভেম্বর ঢাকার মহানগর আদালতে তাঁর জামিন আবেদন করা হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) গ্রেপ্তার হন ৪ নভেম্বর। ৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
জহির উদ্দিন ও এমরান সালেহর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁদের জামিন শুনানির দিন ধার্য রয়েছে।
শামসুজ্জামান (দুদু) গ্রেপ্তার হন ৬ নভেম্বর। পরদিন তাঁর সিএমএম আদালতে তাঁর জামিন নাকচ হয়। শামসুজ্জামানের আইনজীবী শাহীন সাবু প্রথম আলোকে বলেন, মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদন করা হয়েছে। শুনানি হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
গ্রেপ্তার দেখানো হচ্ছে আরও মামলায়
আইনজীবীরা জানিয়েছেন, ২৮ অক্টোবরের পর হওয়া অন্তত ৯টি মামলার এজাহারে মির্জা ফখরুলের নাম রয়েছে। একইভাবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম রয়েছে ৭টি মামলায়।
বিএনপির অন্য কেন্দ্রীয় নেতাদের নামও একাধিক মামলায় রয়েছে। শামসুজ্জামান ও জহির উদ্দিন স্বপনকে গতকাল সোমবার পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রথম আলোকে বলেন, দলের নেতাদের বেশির ভাগই বয়স্ক মানুষ। তাঁরা নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। তারপরও জামিন আবেদন নাকচ হচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা ন্যায়বিচার পাচ্ছেন না।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
সহিংসতা নাশকতামামলাসহিংসতাআদালতবিএনপিবিএনপির সমাবেশআইন ও আদালতজামিন
বিএনপি নিয়ে আরও পড়ুন
‘নাশকতার সংজ্ঞা আওয়ামী লীগের কাছে একরকম,জনগণের কাছে অন্য রকম’
মামলার চাপে কোণঠাসা হবিগঞ্জ জেলা বিএনপি। দীর্ঘদিন ধরে হবিগঞ্জে দলটির অবস্থা নড়বড়ে। আছে কোন্দলও। এক দশক ধরে উন্মুক্ত মাঠে সমাবেশ করতে পারেননি নেতা-কর্মীরা।
এনামুল হক
আবু জাফর ও একরামুজ্জামানকে বহিষ্কার করল বিএনপি
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের’ অভিযোগে সৈয়দ একে একরামুজ্জামান ও শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
শাহ মোহাম্মদ আবু জাফর ও সৈয়দ একে একরামুজ্জামান
খুলনা নগর বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
এজাহারে বলা হয়, যুবদল নেতা নাজমুল হোসেনসহ তিনজনকে অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বাংলাদেশ বেতারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছিলেন।
বিএনপি
আরও ১৪ যানবাহনে আগুন, গণপরিবহনে যাত্রী কম
এক ট্রাকচালক দগ্ধ ও দুজন আহত। পাবনায় ট্রেনে দুর্বৃত্তদের আগুন, পুড়েছে কয়েকটি আসন।
নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলা সদরের আখড়াবাড়ি এলাকায়
বিএনপি নিয়ে আরও পড়ুন
বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি
ঢাকার আদালতে রায় বিএনপির আরও ৩৯ নেতা-কর্মীর সাজা
লড়বেন জাতীয় নির্বাচনে পদত্যাগ করলেন ৩০ জেলা ও উপজেলা চেয়ারম্যান
আওয়ামী লীগ ‘এমপি’ পদ বণ্টনের হাট বসিয়েছে: রিজভী
বাজেট সংশোধনের কাজ শুরু, বাড়তি বরাদ্দ বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা
চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গতকাল সোমবার এক পরিপত্র জারি করে অর্থ বিভাগ বলেছে, কোনো মন্ত্রণালয় ও বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন করতে হবে। সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের সংশোধিত বাজেটের প্রাক্কলন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
সব মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে ‘২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন (পরিচালন ও উন্নয়ন) প্রণয়ন’ শীর্ষক এ পরিপত্রে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারের অগ্রাধিকার খাতগুলোর প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং চলতি অর্থবছরের বাজেট সুষ্ঠু ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিচালন ও উন্নয়ন বাজেটে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ৭৫ শতাংশ এবং পেট্রল, অয়েল, লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।
১৪ দলের সঙ্গে জোট অস্বীকার করি না: ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটবদ্ধভাবে হবে, নাকি একলা লড়তে হবে—আওয়ামী লীগের শরিক ও মিত্ররা এ নিয়ে ধন্দে আছে। এর মধ্যে আজ মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ১৪ দলের সঙ্গে জোট আছে। জোটের অস্তিত্ব তাঁরা অস্বীকার করেন না। আর এ জোটের জয়ী হওয়ার মতো প্রার্থীদের কথাও ভোটের লড়াইয়ের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে।
আজ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ওবায়দুল কাদের।
গত রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২৯৮ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু এখনো ১৪-দলীয় জোট ও মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এর ফলে শরিকরা আওয়ামী লীগের নৌকা প্রতীক পাবে কি না, এ অনিশ্চয়তা তৈরি হয়েছে। আওয়ামী লীগ যে দুই আসনে প্রার্থী দেয়নি, সেগুলো হলো কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) এবং নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সদরের অংশ)। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। জাসদ সভাপতির আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা না করলেও ১৪–দলীয় জোটের আরেক শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসনে (ঢাকা–৮) এবার এক নেতাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দলটি। ওই আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের নাম ঘোষণা করা হয়েছে।
এসব নিয়ে জোটের শরিকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়। আজ সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের জোট তো অস্বীকার করি না। এখনো তো মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের সময় আছে
Subscribe to:
Comments (Atom)
Tata Steel: Port Talbot blast furnaces to close with 3,000 expected job losses
Most are expected to go by September, with the majority in Port Talbot where the steelworks will be transitioned to a greener electric arc f...