Tuesday, November 28, 2023

বাজেট সংশোধনের কাজ শুরু, বাড়তি বরাদ্দ বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গতকাল সোমবার এক পরিপত্র জারি করে অর্থ বিভাগ বলেছে, কোনো মন্ত্রণালয় ও বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন করতে হবে। সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের সংশোধিত বাজেটের প্রাক্কলন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে। সব মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে ‘২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন (পরিচালন ও উন্নয়ন) প্রণয়ন’ শীর্ষক এ পরিপত্রে। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারের অগ্রাধিকার খাতগুলোর প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং চলতি অর্থবছরের বাজেট সুষ্ঠু ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিচালন ও উন্নয়ন বাজেটে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ৭৫ শতাংশ এবং পেট্রল, অয়েল, লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

No comments:

Post a Comment

Tata Steel: Port Talbot blast furnaces to close with 3,000 expected job losses

Most are expected to go by September, with the majority in Port Talbot where the steelworks will be transitioned to a greener electric arc f...